আমারে যদি জাগালে আজি নাথ
আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বনশাখার ’পরে আষাঢ়মেঘে বৃষ্টি ঝরে, বাদল-ভরা আলস-ভরে ঘুমায়ে আছে রাত। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষাজলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).