আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব— ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব। কত-যে গিরি কত-যে নদী-তীরে বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে, কত-যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব। তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি-ভরি দিতেছ দান দিবস-বিভাবরী— হল না সারা কত-না যুগ ধরি কেবলই আমি লব।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).