আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে। উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে। কোমল তব কমলকরে, পরশ করো পরান-’পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে। কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে। কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).