আমারআর হবে না দেরি

Rabindranath Tagore

আমারআর হবে না দেরি—
আমিশুনেছি ওই বাজে তোমার ভেরী॥
তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে?
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
তোমায় যেন হেরি—
আমারআর হবে না দেরি॥

আমারস্বপন হল সারা,
এখনপ্রাণে বীণা বাজায় ভোরের তারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
আমার ললাট ঘেরি—
আমারআর হবে না দেরি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).