আমার যেতে সরে না মন

Rabindranath Tagore

আমার যেতে সরে না মন—
তোমার দুয়ার পারায়েআমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন।
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,
নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ।
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে।
যবে চলে যাই পদে পদে বাধা পাই,
ফিরে ফিরে আসি অকারণ।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).