আমার যে গান তোমার পরশ পাবে
আমার যে গান তোমার পরশ পাবে থাকে কোথায় গহন মনের ভাবে? সুরে সুরে খুঁজি তারেঅন্ধকারে, আমার যে আঁখিজল তোমার পায়ে নাবে থাকে কোথায় গহন মনের ভাব? যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই চাহি গানের লিপি তোমায় পাঠাই। কোথায় দুঃখসুখের তলায় সুর যে পলায়, আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে থাকে কোথায় গহন মনের ভাবে?
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).