আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে
আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে। চোখের জলের বাঁধন দিয়ে বাধিস নে আর মায়াডোরে। ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি— নাম ধরে আর ডাকিস নে ভাই, যেতে হবে ত্বরা করে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).