আমার ভাঙা পথের রাঙা ধুলায়পড়েছে কার পায়ের চিহ্ন!

Rabindranath Tagore

আমার ভাঙা পথের রাঙা ধুলায়পড়েছে কার পায়ের চিহ্ন!
তারি গলার মালা হতেপাপড়ি হোথা লুটায় ছিন্ন॥
এল যখন সাড়াটি নাই,গেল চলে জানালো তাই—
এমন ক’রে আমারে হায়কে বা কাঁদায় সে জন ভিন্ন॥
তখনতরুণ ছিল অরুণ আলো,পথটি ছিল কুসুমকীর্ণ।
বসন্ত যে রঙিন বেশেধরায় সে দিন অবতীর্ণ।
সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে—
আজকে পথে বাহির হববহি আমার জীবন জীর্ণ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).