আমার সুরে লাগে তোমার হাসি

Rabindranath Tagore

আমার সুরে লাগে তোমার হাসি,
যেমনঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি।
দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে,
হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি।
আমারসকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি।

আমার গানে তোমায় ধরব ব’লে উদাস হয়ে যাই যে চলে,
তোমার গানে ধরা দিতে ভালোবাসি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).