আমার সকল রসের ধারা
আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক-না হারা। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা। হারিয়ে-যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি, গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).