আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে কে

Rabindranath Tagore

আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে কে তুই।
আমার শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে কে তুই।
দূরেপশ্চিমে ওই দিনের পারে অস্তরবির পথের ধারে
রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে কে তুই।
সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই-যে।
সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই-যে।
তোরহঠাৎ-খসা প্রাণের মালা ভরল আমার শূন্য ডালা—
মরণপথের সাথি আমায় করলি রে কে তুই।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).