আমার প্রাণের মানুষ আছে প্রাণে

Rabindranath Tagore

আমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাই হেরি তায় সকল খানে॥
আছে সে নয়নতারায়আলোক-ধারায়,তাই না হারায়—
ওগো তাই দেখি তায়যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে॥
আমি তার মুখের কথাশুনব ব’লেগেলাম কোথা,
শোনাহল না, হল না—
আজ ফিরে এসেনিজের দেশেএই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে॥
কে তোরা খুঁজিস তারেকাঙাল বেশেদ্বারে দ্বারে,
দেখামেলে না, মেলে না—
তোরা আয় রে ধেয়ে,দেখ, রে চেয়েআমার বুকে—
ওরে দেখ, রে আমার দুই নয়ানে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).