আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি

Rabindranath Tagore

আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
অন্ধকারে হঠাৎ তারে দেখি॥
যবে দুর্দম ঝড়েআগল খুলে পড়ে,
কার সে নয়ন-’পরেনয়ন যায় গো ঠেকি॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসেবেদনারই দূত আসে,
আমন্ত্রণের বাণীযায় হৃদয়ে লেখি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).