আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি॥ যবে দুর্দম ঝড়েআগল খুলে পড়ে, কার সে নয়ন-’পরেনয়ন যায় গো ঠেকি॥ যখন আসে পরম লগন তখন গগন-মাঝে তাহার ভেরী বাজে। বিদ্যুত-উদ্ভাসেবেদনারই দূত আসে, আমন্ত্রণের বাণীযায় হৃদয়ে লেখি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).