আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয়। কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো। এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল— এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো। কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).