আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে
আমার নয়ন তোমার নয়নতলে মনের কথা খোঁজে, সেথায় কালো ছায়ার মায়ার ঘোরে পথ হারালো ও যে। নীরব দিঠে শুধায় যত পায় না সাড়া মনের মতো, অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় ম’জে। তুমিআমার কথার আভাখানি পেয়েছ কি মনে। এই-যে আমি মালা আনি, তার বাণী কেউ শোনে? পথ দিয়ে যাই, যেতে যেতে হাওয়ায় ব্যথা দিই যে পেতে— বাঁশি বিছায় বিষাদ-ছায়া তার ভাষা কেউ বোঝে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).