আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়
আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনের কথার কুসুমকোৱক খোঁজে। সেথায় কখন অগম গোপন গহন মায়ায় পথ হারাইল ও যে। আতুর দিঠিতে তথায় সে নীরবেরে— নিভৃত বাণীর সন্ধান নাই যে রে; অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় মজে। আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে? দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন, সে তোমারে কিছু বলে? তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে— বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে সে কি কেহ নাহি বোঝে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).