আমার মনের কোণের বাইরে

Rabindranath Tagore

আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে—
আছে-আছে নাই রে॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁঁপে হৃদয় তাই রে—
গুনগুনিয়ে গাই রে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).