আমার মন, যখন জাগলি না রে

Rabindranath Tagore

আমার মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে।
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম—
ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে॥
মাটির ’পরে আঁচল পাতিএকলা কাটে নিশীথরাতি।
তারবাঁশি বাজে আঁধার-মাঝে,দেখি না যে চক্ষে তারে॥

ওরে, তুই যাহারে দিলি ফাঁকিখুঁজে তারে পায় কি আঁখি?
এখন পথে ফিরে পাবি কি রেঘরের বাহির করলি যারে?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).