আমার মিলন লাগি তুমিআসছ কবে থেকে!
আমার মিলন লাগি তুমিআসছ কবে থেকে! তোমার চন্দ্র সূর্য তোমায়রাখবে কোথায় ঢেকে? কতকালের সকাল-সাঁঝেতোমার চরণধ্বনি বাজে, গোপনে দ্রুত হৃদয়-মাঝেগেছে আমায় ডেকে॥ ওগো পথিক, আজকে আমারসকল পরান ব্যেপে থেকে থেকে হরষ যেনউঠছে কেঁপে কেঁপে। যেন সময় এসেছে আজফুরালো মোর যা ছিল কাজ- বাতাস আসে, হে মহারাজ,তোমার গন্ধ মেখে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).