আমার কণ্ঠ তাঁরে ডাকে

Rabindranath Tagore

আমার কণ্ঠ তাঁরে ডাকে,
তখন হৃদয় কোথায় থাকে।
যখন হৃদয় আসে ফিরেআপন নীরব নীড়ে
আমার জীবন তখন কোন্ গহনে বেড়ায় কিসের পাকে।
যখন মোহ আমায় ডাকে
তখন লজ্জা কোথায় থাকে!

যখন আনেন তমোহারীআলোক তরবারি
তখন পরান আমার কোন্ কোণে যে
লজ্জাতে মুখ ঢাকে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).