আমার জ্বলে নি আলো অন্ধকারে

Rabindranath Tagore

আমার জ্বলে নি আলো অন্ধকারে
দাও না সাড়া কি তাই বারে বারে।
তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে—
যেজানে না পথ কাঁদাও তারে।
চেয়ে রই রাতের আকাশ-পানে,
মন যে কী চায় তা মনই জানে।
আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,
ব্যথার টানে তোমায় আনবে দ্বারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).