আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও
আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও, কে আমারে কী-যে বলে ভোলাও ভোলাও। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও। মনে পড়ে, কত-না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার সাথি। আজকে তুমি তেমনি ক’রে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).