আমার হারিয়ে-যাওয়া দিন
আমার হারিয়ে-যাওয়া দিন আর কি খুঁজে পাব তারে বাদল-দিনের আকাশ-পারে— ছায়ায় হল লীন। কোন করুণ মুখের ছবি পুবেন হাওয়ায় মেলে দিল সজল ভৈরবী। এই গহন বনচ্ছায় অনেক কালের স্তন্ধবাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).