আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে

Rabindranath Tagore

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,
আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে।
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে।
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সাঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল-মেঘে
এই কথাটি রইবে লেগে—
এই শ্যামলে এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).