আমার বিচার তুমি করো তব আপন করে

Rabindranath Tagore

আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে।
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,

যদি পাপমনে করি অবিচারকাহারো ‘পরে,
আমার বিচার তুমি করো তবআপন করে॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ,ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখক্ষণেক-তরে—
তুমি যে জীবন দিয়েছ আমায়কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায়মোহের ভরে,
আমার বিচার তুমি করো তবআপন করে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).