আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে

Rabindranath Tagore

আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে।
আলোরে যে লোপ ক’রে খায় সেই কুয়াশা সর্বনেশে।
অবুঝ শিশু মায়ের ঘরেসহজ মনে বিহার করে,
অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে।

তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা—
ওরা ডাকে আমায় পূজার ছলে,এসে দেখি দেউল-তলে—
আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).