আমাদেরযাত্রা হল শুরুএখন,ওগো কর্ণধার
আমাদেরযাত্রা হল শুরুএখন,ওগো কর্ণধার। তোমারেকরি নমস্কার। এখনবাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর— তোমারেকরি নমস্কার॥ আমরাদিয়ে তোমার জয়ধ্বনিবিপদ বাধা নাহি গণি ওগো কর্ণধার। এখনমাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার— তোমারেকরি নমস্কার॥ এখনরইল যাত্রা আপন ঘরেচাব না পথ তাদের তরে ওগো কর্ণধার। যখনতোমার সময় এল কাছে তখন কে বা কার— তোমারেকরি নমস্কার। মোদেরকেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর ওগো কর্ণধার। চেয়েতোমার মুখেমনের সুখেনেব সকল ভার— তোমারেকরি নমস্কার॥ আমরানিয়েছি দাঁড়, তুলেছি পাল,তুমি এখন ধরো গো হাল ওগো কর্ণধার। মোদেরমরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার— তোমারেকরি নমস্কার। আমরাসহায় খুঁজে পরের দ্বারেফিরব না আর বারে বারে ওগো কর্ণধার। কেবলতুমিই আছ আমরা আছিএই জেনেছি সার— তোমারেকরি নমস্কার॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).