আমাদেরশান্তিনিকেতনআমাদেরসব হতে আপন

Rabindranath Tagore

আমাদেরশান্তিনিকেতনআমাদেরসব হতে আপন।
তারআকাশ-ভরা কোলেমোদেরদোলে হৃদয় দোলে,
মোরাবারে বারে দেখি তারে নিত্যই নূতন।
মোদেরতরুমূলের মেলা,মোদের খোলা মাঠের খেলা,
মোদেরনীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদেরশালের ছায়াবীথিবাজায়বনের কলগীতি,
সদাইপাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন।
আমরাযেথায় মরি ঘুরেসে যেযায় না কভু দূরে,
মোদেরমনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদেরপ্রাণের সঙ্গে প্রাণেসে যেমিলিয়েছে এক তানে,
মোদেরভাইয়ের সঙ্গে ভাইকে সে সে করেছে এক-মন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).