আমাদেরখেপিয়ে বেড়ায় যেকোথায়লুকিয়ে থাকে রে?

Rabindranath Tagore

আমাদেরখেপিয়ে বেড়ায় যেকোথায়লুকিয়ে থাকে রে?
ছুটল বেগে ফাগুন-হাওয়াকোন্ খ্যাপামির নেশায় পাওয়া,
ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে॥
কোন্ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর।
সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির।
চল্ যে সোজা, ফেল্‌ রে বোঝা,রেখে দে তোর রাস্তা খোঁজা,
চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).