আমাদের সখীরে কে নিয়ে যাবে রে

Rabindranath Tagore

আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না— না— না।
কে জানে কোথা হতে কে এসেছে।
কেন সে মোদের সখী নিতে আসে— দেব’ না।
সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).