আলোর অমল কমলখানি কে ফুটালে
আলোর অমল কমলখানি কে ফুটালে, নীল আকাশের ঘুম ছুটালে। আমার মনের ভাব্নাগুলিবাহির হল পাখা তুলি, ওই কমলের পথে তাদের সেই জুটালে। শরতবাণীর বীণা বাজে কমলদলে। ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে। তাই তো বাতাস বেড়ায় মেতেকচি ধানের সবুজ ক্ষেতে, বনের প্রাণে মর্মরানির টেউ উঠালে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).