আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।
যে জনআমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজএই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।

আজনিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমারপরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান—
তারনাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারেআনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).