আলো যে আজ গান করে মোর প্রাণে গো

Rabindranath Tagore

আলো যে আজ গান করে মোর প্রাণে গো।
কে এল মোর অঙ্গনে কে জানে গো॥
হৃদয় আমার উদাস ক’রেকেড়ে নিল আকাশ মোরে,
বাতাস আমায় আনন্দবাণ হানে গো॥
দিগন্তের ওই নীল নয়নের ছায়াতে
কুসুম যেন বিকাশে মোর কায়াতে।

মোর হৃদয়ের সুগন্ধ যেবাহির হল কাহার খোঁজে,
সকল জীবন চাহে কাহার পানে গো॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).