আলো আমার আলো ওগো
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা, আলো নয়ম-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা। নাচে আলো নাচে, ও ভাই,আমার প্রাণের কাছে— বাজে আলো বাজে, ও ভাই,হৃদয়বীণার মাঝে— জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা, ও ভাই,যায় না মানিক গোনা— পাতায় পাতায় হাসি, ও ভাই,পুলক রাশি রাশি— সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).