আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী

Rabindranath Tagore

আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী—
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি তার লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).