আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় ‘আ য় আ য় আ য়’। জামের বনে আমের বনে রব উঠেছে তাই— ‘যা ই যা ই যা ই’। উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে পাতায় পাতায়। নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়— ‘আ য় আ য় আ য়’। কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই— ‘যা ই যা ই যা ই’। মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে পাল-তোলা পাখায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).