আকাশ হতে খসল তারাআঁধার রাতে পথহারা

Rabindranath Tagore

আকাশ হতে খসল তারাআঁধার রাতে পথহারা।
প্রভাত তারে খুঁজতে যাবে—ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা।
দুখের পথে গেল চলে—নিবল আলো, মরল জ্বলে।
রবির আলো নেমে এসেমিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).