আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে

Rabindranath Tagore

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
আমারশরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।
দুই প্রবাহের ঘাতে ঘাতেউঠতেছে গান দিনে রাতে,
সেইগানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমারহৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
ওইআকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত।
এইনৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।

চিরদিনের কান্নাহাসিউঠছে ভেসে রাশি রাশি—
এ-সবদেখতেছে কোন্ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগো,সেই নয়নে নয়ন আমার হোক-না নিমেষহত—
ওইআকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).