আজপ্রথম ফুলের পাব প্রসাদখানি,তাইভোরে উঠেছি

Rabindranath Tagore

আজপ্রথম ফুলের পাব প্রসাদখানি,তাইভোরে উঠেছি।
আজশুনতে পাব প্রথম আলোর বাণী,তাইবাইরে ছুটেছি।
এই হলমোদের পাওয়া,তাইধরেছি গান-গাওয়া,
আজলুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলেসোনাররেণু লুটেছি।
আজপারুলদিদির বনেমোরা চলব নিমন্ত্রণে,
চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলেমোরাসবাই জুটেছি।
আজমনের মধ্যে ছেয়েসুনীলআকাশ ওঠে গেয়ে,
আজসকালবেলায় ছেলেখেলার ছলেসকলশিকল টুটেছি ৷

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).