আজিযে রজনী যায় ফিরাইব তায় কেমনে

Rabindranath Tagore

আজিযে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নে জল ঝরিছে বিফল নয়নে।
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ—
এমন যামিনী কাটিল বিরহশয়নে।
আমিবৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহিবৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষেনিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে।
ওগোভোলা ভালো তবে,কাঁদিয়া কী হবে মিছে আর।
যদিযেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধর মতো রজনীপ্রভাতে বসে রব কত—
এবারের মতো বসন্ত গত জীবনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).