আজিতোমায় আবার চাই শুনাবারে

Rabindranath Tagore

আজিতোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে॥
আমার পরানে আজিযে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে।
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।
স্বপ্নে যে বাণী মনে মনেধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
কানে কানে গুঞ্জরিব তাই
বাদলের অন্ধকারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).