আজিশরততপনেপ্রভাতস্বপনেকী জানি পরান কী যে চায়
আজিশরততপনেপ্রভাতস্বপনেকী জানি পরান কী যে চায়। ওইশেফালির শাখেকী বলিয়া ডাকেবিহগ বিহগী কী যে গায় গো। আজিমধুর বাতাসেহৃদয় উদাসে,রহে না আবাসে মন হায়— কোন্কুসুমের আশেকোন্ ফুলবাসেসুনীল আকাশে মন ধায় গো। আজিকে যেন গো নাই,এ প্রভাতে তাইজীবন বিফল হয় গো— তাইচারি দিকে চায়,মন কেঁদে গায়‘এ নহে, এ নহে, নয় গো’। কোন্স্বপনের দেশেআছেএলোকেশেকোন্ ছায়াময়ী অমরায়। আজিকোন্ উপবনে,বিরহবেদনেআমারি কারণে কেঁদে যায় গো। আজিযদি গাঁথি গানঅথিরপরান,সে গান শুনাব কারে আর। আমিযদি গাঁথি মালালয়ে ফুলডালা,কাহারে পরাব ফুলহার। আমিআমার এ প্রাণযদি করি দান,দিব প্রাণ তবে কার পায়। সদাভয় হয় মনেপাছে অযতনেমনে মনে কেহ ব্যথা পায় গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).