আজিনাহি মাহি নিদ্রা আঁখিপাতে

Rabindranath Tagore

আজিনাহি মাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলেহেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে॥
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো—
প্রভুকরো দয়া, দেহো দেখা দুখরাতে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).