আজিকোন্ ধন হতে বিশ্বে আমারে
আজিকোন্ ধন হতে বিশ্বে আমারে কোন্ জনে করে বঞ্চিত— তবচরণ-কমল-রতন-রেণুকা অন্তরে আছে সঞ্চিত॥ কতনিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে, তবু প্রাণ মন পীযুষপরশে পলে পলে পুলকাঞ্চিত॥ আজিকিসের পিপাসা মিটিল না ওগো পরম পরানবল্লভ! চিতেচিরসুধা করে সঞ্চার তব সকরুণ করপল্লব! নাথ,যার যাহা আছে তার তাই থাক্, আমি থাকি চিরলাঞ্ছিত— শুধুতুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).