আজিবরিষনমুখরিত শ্রাবণরাতি
আজিবরিষনমুখরিত শ্রাবণরাতি, স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি আজিকোন্ ভুলে ভুলিআঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি, মনে হয় বুঝি আসিছে সেমোর দুখরজনীর সাথি আসিছে সে ধারাজলে সুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে। যদিও বা নাহি আসেতবু বৃথা আশ্বাসে ধূলি-’পরে রাখিব রেমিলন-আসনখানি পাতি
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).