আজিবাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
আজিবাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এইঅপরূপ রূপে বাহির হলে জননী! ওগোমা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমারদুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ ডান হাতে তোর খড়্গ জ্বলে,বাঁ হাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি,ললাটনেত্র আগুনবরণ। ওগোমা, তোমার কী মুরতি আজি দেখি রে! তোমারদুয়ার আজি খুলে গেছেসোনার মন্দিরে॥ তোমারমুক্তকেশের পুঞ্জ মেঘেলুকায় অশনি, তোমারআঁচল ঝলে আকাশতলেরৌদ্রবসনী! ওগোমা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমারদুয়ার আজি খুলে গেছেসোনার মন্দিরে॥ যখনঅনাদরে চাই নি মুখেভেবেছিলেম দুঃখিনী মা আছেভাঙা ঘরে এক্লা পড়ে,দুখের বুঝি নাইকো সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ,কোথা সে তোর মলিন হাসি— আকাশে আজ ছড়িয়ে গেলঐ চরণের দীপ্তিরাশি! ওগোমা, তোমার কী মুরতি আজি দেখি রে! তোমারদুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ আজিদুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী— তোমারঅভয় বাজে হৃদয়মাঝেহৃদয়হরণী! ওগোমা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমারদুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).