আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো। তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো। আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি। একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি। যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রে আমার পরম বেদনখানি আপন বেদনায় গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).