আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে

Rabindranath Tagore

আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে।
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে।
তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর— তুমি চিত্ত-আগারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).