আজি মর্মরধ্বনি কেন জাগিল রে!
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে! মমপল্লবে পল্লবেহিল্লোলে হিল্লোলে থরথর কম্পন লাগিল রে॥ কোন্ ভিখারি হায় রে এল আমারি এ অঙ্গনদ্বারে, বুঝিসব মন ধন মম মাগিল রে॥ হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে। আজি মম অন্তরমাঝেসেই পথিকেরই পদধ্বনি বাজে, তাইচকিতে চকিতে ঘুম ভাঙিল রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).